বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১৫

‘হাওরের ভাগ্য নিয়ে একটা চক্র খেলা করছে’ 

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২  

jagonews24

প্রতিবাদ সমাবেশে হাওর বাঁচাও নেতারা বলেন, হাওরের ভাগ্য নিয়ে একটা চক্র খেলা করছে। আজ হাওরের ফসল তলিয়ে যাচ্ছে, সারা বছর কৃষকরা কিভাবে বাঁচবে। তার সন্তানের মুখে কিভাবে খাবার তোলে দেবে।

নেতারা আরো বলেন, পিআইসি ও কিছু সরকারি অসাধু কর্মকর্তার কারণে হাওরের বাঁধগুলো ভেঙে যাচ্ছে। ফাটল দেখা দিচ্ছে।


কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, ফসলরক্ষা বাঁধের সরকারের দেওয়া ১২১ কোটি টাকা কোথায় গেলো। আজ কেন প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড কৃষককে ডাকেন হাওরের বাঁধ রক্ষা করার জন্য। এই বছরের হাওর রক্ষা বাঁধের লুটপাট ২০১৭ সালকেও ছাড়িয়ে গেছে।

তিনি আরো বলেন, হাওর এলাকায় নতুন করে কোনো বাঁধ নির্মাণ করা হয়নি। পুরাতন বাঁধেই কিছুটা মাটি ফেলা হয়েছে। তাই আমরা দাবি জানাই সরকারের বরাদ্দকৃত টাকা সরকারকে ফিরিয়ে দেওয়া হোক। তা না হলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আগে হাওর বাঁচাও আন্দোলনের নেতাকর্মীরা অপরিকল্পিত বাঁধ নির্মাণ, অনিয়ম ও ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

এই বিভাগের আরো খবর